আমাদের সম্পর্কে
হোম > আমাদের সম্পর্কে
গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে আমাদের দীর্ঘ দুই দশকের যাত্রার ইতিহাস ও অগ্রযাত্রা।
১৯৯৮ সালের ৪ জুন প্রতিষ্ঠিত হয়ে নরসিংদী অঞ্চলের গ্রামীণ জনপদে সুবিধাবঞ্চিত মানুষ, নারী ও শিশুদের জীবনমান টেকসইভাবে উন্নয়নের লক্ষ্যে আমাদের এই সুদীর্ঘ পথচলা। অরাজনৈতিক ও অলাভজনক এই স্বেচ্ছাসেবী সংস্থাটি স্থানীয় জনগোষ্ঠীর মাঝে আত্মসচেতনতা বৃদ্ধি, সক্ষমতা তৈরি এবং আধুনিক প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে দুই যুগেরও বেশি সময় ধরে আর্থ-সামাজিক পরিবর্তন ও মানবকল্যাণে নিরলসভাবে কাজ করে আসছে। সমাজসেবা অধিদপ্তর ও সরকারের বিভিন্ন দপ্তরের অনুমোদনের ভিত্তিতে আমরা রায়পুরা, ভেলানগর ও শিবপুর উপজেলায় শিক্ষা, স্বাস্থ্য, মাইক্রো-ক্রেডিট এবং কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে হাজারো পরিবারকে স্বাবলম্বী করে তুলতে নিরন্তর অবদান রেখে যাচ্ছি।
আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য
একটি আত্মনির্ভরশীল ও উন্নত সমাজ গঠনে ভিলেজ ডেভেলপমেন্ট সোসাইটি (VDS) যে দীর্ঘমেয়াদি লক্ষ্য ও আদর্শ নিয়ে পরিচালিত হয়, তা নিচে তুলে ধরা হলো
আমাদের উদ্দেশ্য
অনগ্রসর জনগোষ্ঠীর সার্বিক উন্নয়ন
সমাজকল্যাণ ও সেবা: অনগ্রসর, অবহেলিত ও দরিদ্র মানুষের কল্যাণে কাজ করা।
নিরক্ষরতা দূরীকরণ: বয়স্ক শিক্ষা ও শিশু শিক্ষা কেন্দ্র চালুর মাধ্যমে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া।
নারী কল্যাণ ও উন্নয়ন: দুঃস্থ, অসহায় ও নির্যাতিত নারীদের জন্য বিভিন্ন প্রকল্প ও আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করা।
সমাজ সংস্কার: সমাজ থেকে কুসংস্কার, দুর্নীতি, মাদক ও অন্যান্য অসামাজিক কার্যকলাপ দূর করা।
আমাদের লক্ষ্য
শিক্ষা, স্বাস্থ্য, প্রশিক্ষণ, অর্থনৈতিক উন্নয়ন ও সামাজিক সচেতনতা সৃষ্টির মাধ্যমে অভিষ্ট জনগোষ্ঠীর উন্নয়ন
সার্বিক উন্নয়ন: অনগ্রসর জনগোষ্ঠীর সামাজিক ও অর্থনৈতিক অবস্থার সার্বিক উন্নয়ন সাধন করা।
স্বাবলম্বন তৈরি: ভূমিহীন ও গরিব মানুষদের নিয়ে দল গঠন করে বিভিন্ন আয়বর্ধক প্রকল্পের (যেমন: সেলাই ও কারিগরি শিক্ষা) মাধ্যমে তাদের স্বাবলম্বী করে তোলা।
দুর্যোগ ব্যবস্থাপনা ও পুনর্বাসন: প্রাকৃতিক দুর্যোগে আক্রান্ত ও অসহায় মানুষদের তাৎক্ষণিক সাহায্য, পুনর্বাসন এবং আইনি সহায়তা প্রদান করা।
“বিসমিল্লাহির রাহমানির রাহিম”
ভিলেজ ডেভেলপমেন্ট সোসাইটি (VDS)-এর পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
১৯৯৮ সালের ৪ জুন প্রতিষ্ঠার পর থেকে আমাদের এই অরাজনৈতিক ও অলাভজনক স্বেচ্ছাসেবী সংস্থাটি নরসিংদী অঞ্চলের গ্রামীণ দরিদ্র, সুবিধাবঞ্চিত নারী ও শিশুদের জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শোষিত ও পিছিয়ে পড়া মানুষ যেন নিজেদের ভাগ্য পরিবর্তনের মাধ্যমে নিজেরাই স্বাবলম্বী হয়ে উঠতে পারে, সেই লক্ষ্যেই আমরা অংশগ্রহণমূলক উন্নয়ন কাঠামো তৈরি করেছি।
সমাজসেবা অধিদপ্তর ও সরকারের বিভিন্ন দপ্তরের অনুমোদন এবং আমাদের সম্মানিত পরিচালনা পর্ষদ, দক্ষ কর্মী বাহিনী ও শুভানুধ্যায়ীদের আন্তরিক সহযোগিতায় আমরা মাইক্রো-ক্রেডিট, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষি ও প্রশিক্ষণসহ ১১টি প্রজেক্ট সফলভাবে বাস্তবায়ন করে যাচ্ছি। আমাদের বিশ্বাস, সম্মিলিত প্রচেষ্টা ও সঠিক দিকনির্দেশনার মাধ্যমেই একটি বৈষম্যহীন ও সুখী-সমৃদ্ধ সমাজ গড়ে তোলা সম্ভব।
ভিডিএস (VDS)-এর এই পথচলায় যারা সবসময় পাশে থেকেছেন এবং সহযোগিতা করেছেন, আমি তাদের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ। আগামী দিনগুলোতেও সমাজের অবহেলিত মানুষের কল্যাণে আমাদের এই কার্যক্রম আরও বেগবান করতে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।
ধন্যবাদান্তে,
মো. শাহজাহান মিয়া
নির্বাহী পরিচালক
মো. সোলিম্যান খান
চেয়ারম্যান
“বিসমিল্লাহির রাহমানির রাহিম”
ভিলেজ ডেভেলপমেন্ট সোসাইটি (VDS)-এর পক্ষ থেকে সম্মানিত সুধী, শুভানুধ্যায়ী এবং নরসিংদী অঞ্চলের সর্বস্তরের জনগণকে জানাই আন্তরিক শুভেচ্ছা।
১৯৯৮ সালের ৪ জুন যে মহৎ উদ্দেশ্য নিয়ে আমাদের এই যাত্রা শুরু হয়েছিল, আজ দীর্ঘ পথপরিক্রমায় তা একটি বটবৃক্ষে রূপ নিয়েছে। গ্রামীণ দরিদ্র, সুবিধাবঞ্চিত ও অবহেলিত মানুষের মৌলিক অধিকার রক্ষা এবং তাদের আর্থ-সামাজিক অবস্থার স্থায়ী উন্নয়নে ভিডিএস (VDS) শুরু থেকেই অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
আমাদের লক্ষ্য হলো সমাজে পিছিয়ে পড়া মানুষকে কেবল সাহায্য করা নয়, বরং তাদের মাঝে আত্মনির্ভরশীলতার বীজ বুড়ে দেওয়া; যাতে তারা নিজেরাই নিজেদের ভাগ্য পরিবর্তনের মূল চালিকাশক্তি হয়ে উঠতে পারে। শিক্ষা, স্বাস্থ্য, ক্ষুদ্র ঋণ, কৃষি এবং বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে আমরা একটি স্বাবলম্বী প্রজন্ম গড়ে তোলার কাজ করছি।
আমাদের এই দীর্ঘ যাত্রায় যারা বিভিন্নভাবে দিকনির্দেশনা, শ্রম ও সহযোগিতা দিয়ে পাশে থেকেছেন, পরিচালনা পর্ষদের পক্ষ থেকে আমি তাদের সবাইকে জানাই গভীর কৃতজ্ঞতা। আগামী দিনেও সমাজের কল্যাণে আমাদের এই যৌথ প্রচেষ্টা অব্যাহত রাখতে সকলের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করছি।
সবাইকে ধন্যবাদ।
আমাদের আইনি স্বীকৃতি ও প্রাতিষ্ঠানিক অনুমোদন
ভিলেজ ডেভেলপমেন্ট সোসাইটি (VDS) সম্পূর্ণ নিয়মতান্ত্রিক, স্বচ্ছ এবং সরকারি সকল নিয়মাবলী মেনে তার কার্যক্রম পরিচালনা করে আসছে। জনকল্যাণমূলক কাজের স্বীকৃতিস্বরূপ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ অধিদপ্তর ও কর্তৃপক্ষ থেকে আমাদের সংস্থা বৈধ নিবন্ধন ও অনুমোদন লাভ করেছে:
সমাজসেবা অধিদপ্তর
নিবন্ধন নম্বর: N-0203/2000
অনুমোদনের তারিখ: ১১ মে ২০০০
সমাজকল্যাণমূলক কার্যক্রম পরিচালনার জন্য সমাজসেবা অধিদপ্তর থেকে প্রাপ্ত মূল নিবন্ধন।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়
নিবন্ধন নম্বর: Nar-81-R-12-2006
অনুমোদনের তারিখ: ০৫ জুলাই ২০০৬
বিবরণ: যুব উন্নয়ন ও প্রশিক্ষণমূলক কার্যক্রমের প্রাতিষ্ঠানিক স্বীকৃতি।
ন্যাশনাল স্কিলস ডেভেলপমেন্ট অথরিটি
NSDA অনুমোদন: NSDA-STP.NAR-000225
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড
BTEB অনুমোদন: BTEB-52115
মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি
MRA অনুমোদন: MRA-749